শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০৭
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বিএমপি উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৪ মার্চ)সকাল সাড়ে ১১ টায় বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয়ে উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালােচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার উত্তর বি এম আশরাফ উল্যাহ তাহের।

এ-সময় তিনি বিগত মাসের অপরাধ তথ্য পর্যালােচনা করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি ও জঙ্গিবাদ সংক্রান্তে আগাম তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় সভায় আরাে উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা,সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা মোঃ হুমায়ুন কবীর, এয়ারপোর্ট ও কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসারবৃন্দ।