মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১১:০০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ ৩ জন গ্রেফতার

ডেস্করিপোর্ট  রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার ড. খ মহিউদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ভবন মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান, ব্যবসায়ী আ. মোতালেব মিন্টু। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, ভবন মালিক ওয়াহিদুর রহমান (৪৬) এবং তার ভাই মতিউর রহমানকে (৩৬)গত ৭ মার্চ ফুলবাড়িয়া এলাকা থেকে জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করা হয়। একই দিন রাতে ঢাকা মেডিক্যাল এলাকা থেকে মোতালেব মিন্টুকে (৩৬) জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরবর্তীতে বিস্ফোরণের ঘটনায় ভবন মাকিকের অবহেলাজনিত দায় থাকায় তাদের গ্রেফতার করা হয়।

সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২২ জন মারা গেছেন। এর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তিনজনকে।