শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:১০
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ঢাকার বাতাসের মান দিল্লি ও বাগদাদের চেয়ে ভালো

ডেস্করিপোর্ট  ঢাকার বাতাসের মান আজ ভারতের দিল্লি ও ইরাকের বাগদাদের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৯৮। অন্যদিকে ২০৮ স্কোর নিয়ে খারাপ বায়ুর তালিকায় শীর্ষে রয়েছে বাগদাদ। ১৯৯ স্কোর নিয়ে এর পরের স্থানে রয়েছে দিল্লি।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য।

তালিকায় ঢাকার পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর, থাইল্যান্ডের চিয়াংমাই, মিয়ানমারের ইয়াঙ্গুন, নেপালের কাঠমাণ্ডু, দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন, ভারতের মুম্বাই এবং চীনের সেনইয়াং।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।