রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, সকাল ১১:০৯
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গনহত্যা দিবস পালিত

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ, আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে

শনিবার(২৫মার্চ)বেলা ১১ টায় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান খান, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখা।

অনুষ্ঠানে আলোচনা করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী, স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক আসমা আক্তার।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর মাস্টার ট্রেইনার আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম।