শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:০৫
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

পাথরঘাটায় স্বামীর ওপর অভিমান করে শাশুড়ির আত্মহত্যা

ডেস্করিপোর্ট  পুত্রবধূর সঙ্গে দ্বন্দ্বের জেরে স্বামীর ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন শাশুড়ি সফুরা বেগম (৫৫)।

বুধবার (৫ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম আমড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য পিন্টু মুন্সি বলেন, স্থানীয় রহমান মুন্সির ছোট ছেলে রিয়াজ বিদেশে থাকেন, তার স্ত্রী খালেদা বেগম শ্বশুরবাড়িতে থাকেন। আমরা যতটুকু জানতে পেরেছি তরকারিতে ঝাল কম দেওয়ায় পুত্রবধূকে গালমন্দ করেন সফুরা। এসময় তার স্বামী রহমান মুন্সি পুত্রবধূর পক্ষ নেন। এ নিয়ে রহমান মুন্সি ও সফুরার মধ্যে শুরু বাগবিতণ্ডা। পরে অভিমান করে স্বামী ও পুত্রবধূর সামনেই বিষপানে আত্মহত্যা করেন সফুরা।

এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম‌ বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।