বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩০
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

খানকায়ে মুছলিহীন বরিশালের মাসিক তা’লীম জলসা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  খানকায়ে মুছলিহীন বরিশালের মাসিক তা’লীম জলসা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মুছলিহীন বরিশাল মহানগর, জেলা ও অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার বাদ আসর মুছলিহীন বরিশাল মাসিক তা’লীম জলসা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোয়া মোনাজাতে অংশ নেন আমীরুল মুছলিহীন আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর মুছলিহীনের সভাপতি, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

সঞ্চালনায় করেন বাংলাদেশ হিযবুল্লাহ জামিয়াতুল মুছলিহীনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ্ব ড. মাওলানা আবুবকর সিদ্দিক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুব মুছলিহীনের সভাপতি ও জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, ছাত্র মুছলিহীনের সভাপতি ও মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ, জেলা ছাত্র মুছলিহীনের সভাপতি কে.এম মেহেদি হাসান বাপ্পীসহ ৩০টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা।