শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:২৯
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

ঈদের পর চূড়ান্ত আন্দোলন গড়ে তোলা হবে: মিজানুর রহমান মিনু

ডেস্করিপোর্ট  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, যে নির্বাচনে ধানের শীষ নাই, বিএনপি নাই, খালেদা জিয়া নাই, তারেক জিয়া নাই; সেই নির্বাচনে বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। ঈদের পর চূড়ান্ত আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করে এই স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে।

শনিবার বিকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে মহানগরীর কোর্ট স্টেশন এলাকায় রাজপাড়া থানা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

রাজপাড়া থানা ছাড়াও রাজশাহী মহানগর বিএনপির সংগঠনিক থানা বোয়ালিয়া, মতিহার ও শাহমখদুম থানায় বিএনপি পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং সদস্য সচিব মামুন অর মামুনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে মিজানুর রহমান মিনু বলেন, দেশের সাধারণ মানুষের ঘরে আজ চাল নাই, তেল নাই, আটা নাই। অনেক মা তার সন্তানকে অর্থের জন্য বিক্রি করে দিচ্ছেন। দারিদ্র্যতার কারণে স্বামী-স্ত্রী বাচ্চাকে নিয়ে বিষ খাচ্ছেন। দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ মানুষ ভালো আছেন। তাই দেশের মানুষকে বাঁচতে হলে এ সরকারকে সরাতে হবে। আপামর জনসাধারণকে সঙ্গে নিয়েই এ সরকারের পতন ঘটানো হবে।