শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৩২
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

বরিশালে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল আর্মড পুলিশ

ডেস্করিপোর্ট  বরিশালে হারিয়ে যাওয়া ৫ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (১১এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে ৫ টি মোবাইল ফোন হস্তান্তর করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

এ সময় তিনি বলেন, কারো মোবাইল ফোন হারিয়ে গেলে অতি দ্রুত থানায় জিডি করবেন অথবা মৌখিক ভাবে আমাদেরকে জানাবেন।কোন অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা কাজ শুরু করে দিব। সামাজিক অপরাধ হ্রাস করতে সাইবার অপরাধীদেরকে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।দেশের বিভিন্ন স্থান থেকে এ মোবাইল ফোন গুলো উদ্ধার করে আমরা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করছি।আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।সাইবার অপরাধ,আইডি হ্যাক,ব্লাক মেইল,কোন প্রতারনার শিকার বা যে কোন ক্রাইমের শিকার হলে আপনারা ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নকে জানাবেন সমাজের অপরাধ নিয়ন্ত্রণে আমরা সম্মিলিত ভাবে কাজ করছি। আমরা যে যার স্থান থেকে সচেতন হলে একটি সুস্থ সুন্দর সমাজ বিনির্মানে সক্ষম হবো।

এদিকে প্রায় ১ বছর পূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে বরিশাল নগরীর আমতলা তালুকদার বাড়ী এলাকার বাসিন্দা মোঃ আরাফাত বলেন,কখনো ভাবতেও পারিনি এতদিন পরে পছন্দের মোবাইল ফোনটি ফিরে পাব।হারানো মোবাইল ফিরে পেয়ে আমি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।