শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

যানজট নিরসনে কাজ করছে বিএমপি ট্রাফিক পুলিশ : এডিসি ফারুক

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন বলেছেন,নগরীর যানজট নিরসনে দিনরাত কাজ করছে বিএমপি ট্রাফিক পুলিশ। এছাড়াও পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে আমাদের নিজস্ব ফোর্সের পাশাপাশি অতিরিক্ত ১৫ জন ফোর্স গীর্জা মহল্লা সহ বিভিন্ন শপিংমল ও জনবহুল সড়কে কাজ করছে।

বুধবার (১২ এপ্রিল) বিকালে বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ে ফুটপাথ দখল মুক্ত করার অভিযান কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে নগরবাসীর কাংক্ষিত সেবা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরো বাড়ানো হয়েছে।নগরীর প্রতিটি মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমপি ট্রাফিক পুলিশের টি আই আঃ রহিম,সার্জেন্ট শহিদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।