শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:১২
শিরোনাম :
পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত

আ.লীগ নেতাকে পিটিয়ে পুকুরে ফেলায় মহাসড়ক অবরোধ

ডেস্করিপোর্ট  মাদারীপুরের রাজৈরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবদুস সালামকে (৫০) মারধরের অভিযোগ উঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধর শেষে সালাম খন্দকারকে তার মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে।

বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৌলগ্রাম এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজৈর উপজেলা আওয়ামী লীগের আরেক অংশের যুগ্ম আহ্বায়ক ফরিদা হাসান পল্লবী ও তার ছেলেদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে রাজৈরমুখী হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, অবরোধকারীদের বুঝিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।