শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:২৮
শিরোনাম :
পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত

ঝড়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে যুবকের মৃত্যু

ডেস্করিপোর্ট  শরীয়তপুরে কাল বৈশাখী ঝড়ের মধ্যে একটি নির্মাণাধীন ভবনের ২য় তলায় উঠে টিকটক ভিডিও বানাতে গিয়ে পড়ে আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীন পাহাড় (২১) নামে এক যুবকের মত্যু হয়েছে।

বুধবার (৩ মে) বেলা ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেন স্বজন ও স্থানীয়রা। নিহত শাহীন পাহাড় শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচরা এলাকার নুর মোহাম্মদ পাহাড়ের ছেলে। শাহীনের সঙ্গে থাকা তার বন্ধু একই এলাকার মুজিবুর রহমান খানের ছেলে সজীব (২০) বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শাহীন ও তার বন্ধু সজীব শরীয়তপুর শহরের আলমগীর বেপারীর নির্মাণাধীন ভবনে টিকটক ভিডিও বানাতে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।