বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৯
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বিসিসি নির্বাচনে (ঈসা) মেয়র প্রার্থী ফয়জুল করীমকে বরণ করে নিলেন হাজার হাজার নেতাকর্মী

ডেস্করিপোর্ট  আসন্ন বিসিসি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরণ করে নিয়েছেন কয়েক হাজার নেতাকর্মীরা।

আজ (৮ই মে) সোমবার বিকেলে ঢাকা থেকে সড়কপথে বরিশালে আসেন তিনি। বিকেলে বরিশাল নগরীর প্রবেশদ্বার গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে তাঁকে মোটরসাইকেল শোভাযাত্রায় বরণ করে শহরের আমতলা মোড় নিয়ে আসেন দলের নেতা-কর্মীরা। এরপর তাঁকে দেওয়া হয় নাগরিক সংবর্ধনা।

দলটির নেতারা বলেন, বেলা তিনটার দিকে সৈয়দ ফয়জুল করিম গড়িয়ারপাড় এলাকায় পৌঁছায়। সেখান থেকে অন্তত দুই হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে তাঁকে বরিশাল নগরে আনা হয়। যানজট এড়াতে নগরের নথুল্লাবাদ থেকে সিঅ্যান্ডবি রোড হয়ে আমতলা মোড়ে অস্থায়ী গাড়ি মঞ্চ করে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীক বরণ করে নিতে বড় আকারের ‘শোডাউন’ করতে এক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিয়েছিলেন দলটি। নির্বাচনের শুরুতেই চমক দেখাতে এই কৌশল নিয়েছে দলটি। বিএনপি এবার নির্বাচন বর্জন করায় এবং আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দলের ভেতরে দ্বন্ধ-অবিশ্বাসের কারণে এবারের সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন আলাদা গুরুত্ব পাচ্ছে।

১৮ এপ্রিল দলীয় প্রার্থীর নাম ঘোষণার দিনক্ষণ ঘোষণা করেছিল ইসলামী আন্দোলন। কিন্তু ওই দিন দুপুরে তা আকস্মিকভাবে স্থগিত ঘোষণা করে দলটি। ঈদের পাঁচ দিন পর ২৭ এপ্রিল মুফতি সৈয়দ ফয়জুল করিমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

দলের বেশ কয়েকজন নেতা বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীকেক ঘিরে এবার যে চমক সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে দল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে বড় ধরনের প্রস্তুতি নিতে তারা গণসংযোগ বা নির্বাচনী কার্যক্রমে মাঠে নামতে সময় নিচ্ছে। সবকিছু গুছিয়ে একসঙ্গে মাঠে নামতে চায় দলটি।

এর আগে ইসলামী আন্দোলনের বসিক মেয়র প্রার্থীকে সংবর্ধনা দেওয়ার জন্য আমতলা মোড় এলাকার বিভিন্ন পয়েন্টে মাইক বাধা হলে তা আঞ্চলিক নির্বাচন কমিশনারের নিষেধাজ্ঞা ও আচরন বিধির আওতায় পড়ার কারনে তা স্বেচ্ছাসেবক সদস্যরা নিজেরাই খুলে ফেলতে হয়।