বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৯
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বরিশাল সিটি নির্বাচনে জাপার প্রার্থী ইকবাল হোসেন তাপসের মনোনয়নপত্র দাখিল

শামীম আহমেদ  আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নির্বাচনে মিনোনয়নপত্র জমা দিলেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

আজ (১৫ই মে) সোমবার দুপুর ১১ টায় রির্টানিং কর্মকতা মো. হুমায়ুন কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

মনোনয়নপত্র জমা শেষে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন জনগনকে ইভিএমে ভোট সুষ্ঠু হবে তা নিশ্চিত করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির যুগ্ম আহবায়ক কামরুল জামান চৌধুরী, কামাল তালুকদার, মোঃ মোরশেদ ফোরকান। জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, মহানগর কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, কৃষক পার্টি নেতা মোসলেম ফরাজি, সদস্য বাবু ননী গোপাল, মোঃ ডালিম,মোঃ জুম্মান।

মনোনয়নপত্র জমা শেষে প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, জাতীয় পার্টি মনোনিত নাঙ্গল প্রতিকের প্রার্থী একজন সৎ ও ভালো মানুষ। বরিশাল নগরীতে অনেকগুলো সমস্যা রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যা হলো হোল্ডিং ট্যাক্স ও জলাবদ্ধতা।

তিনি নির্বাচিত হলে নগরীর বাসাবাড়ির মালিকদের ঘাড়ে করের খড়গ কমানো। পশাপাশি নগরবাসীকে যথাযথ সম্মান ফিরিয়ে দেওয়া হবে।

এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রির্টানিং অফিসার ও খুলনার অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে এ পর্যন্ত ২২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ৩ জন মেয়র প্রার্থী সহ ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিলও করেছেন। রোববার (১৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, সর্বোশেষ রোববার নেছার উদ্দিন নামে একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মেয়র পদে জাতীয় পার্টি মনোনীত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, আওয়ামীলীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাকের পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান হাওলাদার,
স্বতন্ত্র হিসেবে- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন, আলী হোসেন হাওলাদার, লুৎফর কবির, মোঃ আসাদুজ্জামান, নেছার উদ্দিনসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। যারমধ্যে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত আবুল খায়ের আব্দুল­াহ (খোকন
সেরনিয়াবাত), জাকের পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার মনোনয়নপত্র দাখিলও করেছেন।

অপরদিকে কাউন্সিলর সাধারণ পদে ১৭৬ জন এবং সংরক্ষিত আসনে ৪৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। যারমধ্যে কাউন্সিলর সাধারণ পদে ১১ জন এবং সংরক্ষিত আসনে ৬ জন মনোনয়ন পত্র দাখিলও করেছেন।

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে। বাছাই ১৮ মে। ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ১২ জুন ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।