মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৫৭
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

পটুয়াখালীতে ধর্ষণের লজ্জা এড়াতে স্কুলছাত্রীর আত্মহত্যা

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর গলাচিপায় ধর্ষণের লোকলজ্জা এড়াতে মারুফা আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। রোববার ঘরে ফাঁস দেওয়ার পর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারুফা আক্তার মারা যায়।

মারুফা আক্তার উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের কোটখালী গ্রামের মৃত আবু সালেহর মেয়ে। সে এবার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

এ ঘটনায় মারুফার মা মাসুমা বেগম (৫০) গলাচিপা থানায় মঙ্গলবার সন্ধ্যায় একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. কামাল হোসেন ওরফে নুহুকে (৪৩) একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। আসামি কামাল হোসেন দুই সন্তানের জনক এবং স্থানীয় কোটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত রয়েছেন।

পারিবারিক সূত্র এবং মামলার অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী কামাল হোসেন ওরফে নুহু বিবাহিত হলেও দীর্ঘদিন ধরে মারুফা আক্তারকে (১৬) প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি নিরসনে পারিবারিকভাবে চেষ্টা করেও লাভ হয়নি। উল্টো মারুফাকে হুমকি দেওয়া হতো।

এরই জের ধরে মারুফা আক্তার রোববার তার পরিবারকে জানায় যে, আসামি কামাল হোসেন ওরফে নুহু দুই দিন পূর্বে ঘরের পাশে বাগানে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে মারুফা আক্তার লোকলজ্জা এড়াতে ওই দিনই সন্ধ্যার পরে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে।

ঘটনাটি তাৎক্ষণিক পরিবারের নজরে এলে পরিবারের লোকজন মারুফাকে উদ্ধার করে প্রথমে গলাচিপা হাসপাতালে ও পরে সংকটাপন্ন অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারুফা আক্তার মারা যায়।

মামলার বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার একমাত্র আসামি কামাল হোসেন পলাতক রয়েছে বলেও জানান তিনি।

এদিকে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই সিরাজ মোল্লা জানান, লাশের পায়ের নিচে কালো দাগ দেখা গেছে। ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসবে।