মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৫৯
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে বসছে ক্যামেরা

ডেস্করিপোর্ট  আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন। সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বরিশালে শুরু হয়েছে সিসি টিভি ক্যামেরা স্থাপনের কাজ।

বুধবার (৭ জুন) থেকে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ক্যামেরা স্থাপন কমিটির আহ্বায়ক ও নেছারবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিন শরীফ। তিনি বলেন, বরিশাল সিটি নির্বাচনের ১২৬টি কেন্দ্রে সিসি টিভি কামেরা বসানোর কাজ শুরু হয়েছে। আগামী শনিবারের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। রোববার ট্রায়াল দিয়ে দেখা হবে।

শাহিন শরীফ বলেন, নির্বাচনে ৮৯৪টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোট কক্ষে একটি করে ও প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুটি করে ক্যামেরা স্থাপন করা হবে। এতে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা প্রয়োজন হবে। সে অনুযায়ীই কাজ চলছে।

বরিশাল সিটি নির্বাচনের ভোট আগামী ১২ জুন। এতে ৭ মেয়র, ১১৯ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী ভোটার রয়েছেন।

প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নগরীর ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৯ মে দেড় হাজার ইভিএম নগরীতে এসে পৌঁছেছে।