বৃহস্পতিবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৫
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই : তথ্যমন্ত্রী

ডেস্করিপোর্ট  তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই। তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে।

শুক্রবার দুপুরে রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সংলাপের বিষয়ে আমির হোসেন আমু যে বক্তব্য দিয়েছিলেন তা তার ব্যক্তিগত অভিমত। আওয়ামী লীগ এবং ১৪ দলের অভিমত এক নয়। তাই যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা কোনো সংলাপের কথা বলিনি। বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। কারণ যারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায় প্রতিহত করতে চায়, তাদের সঙ্গে সংলাপ করে কোনো ফায়দা নেই। বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন হাছান মাহমুদ। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বে পণ্যের সংকট সৃষ্টি হয়েছে এবং দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির ছাপ পড়লেও পণ্যের সংকট সৃষ্টি হয়নি।

এ সময় বিদ্যুৎ সংকটের বিষয়ে মন্ত্রী দুঃখ প্রকাশ করে ১৫-২০ দিনের মধ্যে সমস্যা সমাধান হওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।