মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ৮:১৩
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরিশাল সিটি নির্বাচন: মহসড়ক অবরোধ করে হাতপাখার কর্মীদের বিক্ষোভ

ডেস্করিপোর্ট  ভোটে অনিয়ম ও প্রার্থীর ওপর হামলার অভিযোগ তুলে বরিশাল শহরে মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হাতপাখার কর্মী-সমর্থকরা।

সোমবার (১২ জুন) বেলা সোয়া ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের অবরোধ করে তারা।

জানা গেছে, ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্রে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী ফয়জুল করিম এক-দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

এক পর্যায়ে পার্শবর্তী কেন্দ্র থেকে প্রায় ৫ শতাধিক নেতকর্মী জোড় হয়ে ভোটে অনিয়ম ও প্রার্থীর ওপর হামলার অভিযোগ এনে ঢাকা-বরিশাল মহাসড়কের অবরোধ করে।

প্রায় ঘণ্টাব্যপী এ অবরোধ চলাকালে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিক্ষোভকারীদের চারপাশ ঘিরে রাখে।

পরে দুপুর সোয়া ১ টার দিকে মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার ফজলুল করিম হ্যান্ড মাইক নিয়ে বহিরাগতদের সড়ে যেতে বললে হাতপাখার কর্মীরা বিভিন্ন সড়কে অবস্থান নেয়। বর্তমানে পরিবেশ অনেকটাই উত্তেজনাকর।