শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৩৩
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বাংলাদেশকে ৪ হাজার কোটি টাকা সহায়তা দিচ্ছে এডিবি

ডেস্করিপোর্ট  বাংলাদেশকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার কোটি টাকার বেশি) বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা করতে এ ঋণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ফিলিপাইনে এডিবির প্রধান কার্যালয়ে এ ঋণ অনুমোদন করা হয়।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কোভিড অতিমারির পর অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ২০২১ সালের অক্টোবরে চালু হওয়া এডিবির কর্মসূচির অধীনে বাংলাদেশ এ সহায়তা পাচ্ছে। রাজস্ব আয় বাড়াতে সংস্কার এগিয়ে নিতে, সরকারি ব্যয় ও কেনাকাটায় স্বচ্ছতা বাড়াতে, রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানে সংস্কার ত্বরান্বিত করতে এবং ক্ষুদ্র ব্যবসায় কম সুদের ঋণের ব্যবস্থা করা এই কর্মসূচির উদ্দেশ্য।

উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতি এখন একটু চাপের মুখে আছে। এডিবির এই বাজেট সহায়তা রিজার্ভের জন্য কিছুটা সহায়ক হবে।