বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ৩:৩৮
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালে নবাগত জেলা রেজিস্ট্রারকে নিকাহ্ রেজিস্ট্রার ও কাজী সমিতির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ডেস্করিপোর্ট  বরিশালে নবাগত জেলা রেজিস্ট্রার মোঃ মহছেন মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও কাজী সমিতির বরিশাল জেলা নেতৃবৃন্দ।

বুধবার (১৪ জুন)দুপুরে বরিশাল জেলা রেজিস্ট্রার এর কার্যালয়ে নবাগত জেলা রেজিস্ট্রারকে ফুল দিয়ে বরন করে নেন তারা।

পরে নবাগত জেলা রেজিস্ট্রার মোঃ মহছেন মিয়া কাজী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বলেন,বিবাহ বন্ধনে আবদ্ধ বা আবদ্ধ হতে ইচ্ছুক নারী বা পুরুষের বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয় পত্র, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট, প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট অথবা পাসপোর্ট আইনগত দলিল হিসাবে বিবেচিত হবে, যা যাচাই বাছাই করে একজন নিকাহ রেজিস্ট্রার বিবাহ নিবন্ধন করবেন।

জেলা রেজিস্ট্রার বলেন,সমাজ থেকে বাল্য বিবাহ নির্মূল করতে হলে সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে।আমরা যে যার অবস্থান থেকে কাজ করলে বাল্য বিবাহ, শিশুশ্রম, শিশুনির্যাতন, শিশু পাচার সহ সকল প্রকার সামাজিক সমস্যা নির্মূল করে একটি সুন্দর সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল সদর সাব রেজিস্ট্রার অসীম কল্লোল, জেলা রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী মোঃ গিয়াসউদ্দিন সিকদার,বরিশাল জেলা নিকাহ্ রেজিস্ট্রার ও কাজী সমিতির সেক্রেটারী কাজী অলিউর রহমান,যুগ্ম সেক্রেটারী কাজী নকীব মোঃ আনিছুর রহমান,যুগ্ম সেক্রেটারী কাজী মাওলানা ত্বহা বিন কাওছারী,সাংগঠনিক সম্পাদক কাজী এম,এ কাদের,সহ-সভাপতি কাজী মাওঃ মোঃ ইসমাইল,সহ-সভাপতি কাজী মাওঃ আঃ হালিম জমিদার,কোষাধ্যক্ষ কাজী মনিরুজ্জামান,গৌরনদী উপজেলা সভাপতি কাজী মোঃ আবুল খায়ের,বাকেরগঞ্জ উপজেলা সভাপতি কাজী মোঃ নুর নবী তালুকদার,উজিরপুর উপজেলা সেক্রেটারী কাজী মোঃ রইসুল ইসলাম,মেহেন্দীগঞ্জ উপজেলা সেক্রেটারী কাজী মোঃ হারুন অর রশিদ,কাজী মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।