বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:৫৯
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

খুলনা সিটি নির্বাচনে জামানত হারালেন ৭২ প্রার্থী

ডেস্করিপোর্ট  খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ঘোষিত ফলাফলে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় ৩১টি সাধারণ ওয়ার্ড এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৭২ জন প্রার্থী জামানত হারাচ্ছেন।

জানা গেছে, এবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নগরীর ৩১টি সাধারণ ওয়ার্ডে ৫৭ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ১৫ জন কাউন্সিলর প্রার্থী জামানত হারাচ্ছেন।

সাধারণ ওয়ার্ডে যারা জামানত হারাচ্ছেন তারা হলেন, ১ নম্বর ওয়ার্ডে মো. নাসির ও মো. মফিজুর রহমান, ২ নম্বর ওয়ার্ডে মো. বজলুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে আফজাল জমাদ্দার ও কাজি ইব্রাহিম মার্শাল, ৪ নম্বর ওয়ার্ডে জামিরুল ইসলাম ও মো. মহির মোল্যা, ৬ নম্বর ওয়ার্ডে মো. শামসুল আলম মিল্টন, ৮ নম্বর ওয়ার্ডে সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, ৯ নম্বর ওয়ার্ডে কাজী সরয়ার উল আযম, মো. দেলোয়ার হোসেন মাতব্বার ও মো. মাহফুজ পারভেজ মুন্না, ১০ নম্বর ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম লিটন ও শেখ মনির হোসেন, ১১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মুন্সি আব্দুল ওদুদ ও মো. খলিলুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে মো. তৌহিদুল ইসলাম ও মো. রবিউল গাজী, ১৪ নম্বর ওয়ার্ডে একেএম মোসফেকুস সালেহীন, খান মো. আলী সিদ্দিকী, মো. আল ফাহাদ হোসেন, মো. নাসির সরদার, শেখ গোলাম কিবরিয়া ও শেখ মাহফুজুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান শামীম, ১৬ নম্বর ওয়ার্ডে মল্লিক আসাদুজ্জামান, মো. শামীম শেখ ও মো. হায়দার বিশ্বাস, ১৭ নম্বর ওয়ার্ডে মো. আব্দুর রশিদ, মো. মোবারক খান সুমন ও মো. শামীম পারভেজ, ১৮ নম্বর ওয়ার্ডে ওয়াহিদ আল মাহফুজ, কে এম রাশেদ আহমেদ, টি এম আরিফ, মো. ইমরান হোসেন ও মো. জাকির হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডে কাজী মো. নুরুল ইসলাম বেবি, রোজিনা শেখ আয়শা, শাহ মো. জিয়াউর রহমান, শেখ মো. আরিফুজ্জামান ও শেখ বদিউজ্জামান লিটু, ২১ নম্বর ওয়ার্ডে মো. মনিরুল ইসলাম, মো. মোতালেব মিয়া ও মো. মোফাজ্জল হোসেন, ২২ নম্বর ওয়ার্ডে কাজী হাসানুর রশীদ ও শেখ মো. আনোয়ারুল কবির ফিরোজ, ২৫ নম্বর ওয়ার্ডে মো. ইমরান হোসেন মিয়া, ২৭ নম্বর ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান, ২৮ নম্বর ওয়ার্ডে মো. এজাজ শেখ ও মো. নজরুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ডে ফরিদা বেগম, মো. আসাদুজ্জামান, মো. মেহেদী হাসান ও মো. লোকমান হাকিম, ৩১ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম, মো. নজরুল ইসলাম তালুকদার ও মো. হাছান চাঁন।

এ ছাড়া সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ১৫ জন কাউন্সিলর প্রার্থী জামানত হারাচ্ছেন। তারা হলেন ২ নম্বর ওয়ার্ডে পারভীন আক্তার ও মোছা. লীনা আক্তার, ৪ নম্বর ওয়ার্ডে মোসা. মর্জিনা বেগম, ৫ নম্বর ওয়ার্ডে তাসলিমা আক্তার ও নাসিমা আক্তার কাজল, ৬ নম্বর ওয়ার্ডে মৌসুমী আক্তার বর্ণা, ৭ নম্বর ওয়ার্ডে খাদিজা আক্তার ও লাকী আক্তার, ৮ নম্বর ওয়ার্ডে ঝুমুর বেগম ও সুমা আক্তার, ৯ নম্বর ওয়ার্ডে রেখা খানম, ১০ নম্বর ওয়ার্ডে আঞ্জুয়ারা বেগম, নিয়তি রায়, মোসা. মাসুদা খানম ও মোসা. হোসনেয়ারা।

উল্লেখ্য, গত ১২ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে রাতে কেসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন ফলাফল ঘোষণা করেন।