বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:২২
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বরিশালে মসজিদের দোতলা থেকে নবজাতক উদ্ধার

ডেস্করিপোর্ট  বরিশাল নগরের একটি মসজিদের দোতলা থেকে এক ফুটফুটে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। পরিচয়বিহীন ওই শিশুটিকে বুধবার (১৪ জুন) দুপুরে নিজেদের হেফাজতে নিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) মোঃ ফজলুল করিম ফজলু। জানা গেছে, গত ১২ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের নবগ্রাম রোড সংলগ্ন বটতলা এলাকার বায়তুল মামুর জামে মসজিদের দোতলায় নবজাতকটি দেখতে পান খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম।

এরপর তিনি শিশুটির সঙ্গে কোনো স্বজন রয়েছে কি-না, বিষয়টি খতিয়ে দেখেন। কিন্তু কারো সাক্ষাৎ পাননি। পরে শিশুটি কান্না শুরু করলে তিনি বাসায় নিয়ে যান এবং স্ত্রীর শরণাপন্ন হন। বিষয়টি নিশ্চিত করে সৈয়দ হাতেম আলী কলেজের সৈয়দ আলমগীর ছাত্রাবাস সংলগ্ন ওই মসজিদের খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম বলেন, শিশুটি উদ্ধারের পরপরই আমি থানা পুলিশকে অবগত করি।

তাদের পরামর্শেই বুধবার (১৪ জুন) দুপুরে শিশুটিকে হস্তান্তর করেছি। তবে শিশুটির যেহেতু কোনো স্বজন নেই, তাই আমি ও আমার পরিবার দত্তক নিতে চাই। বায়তুল মামুর জামে মসজিদের খতিব বলেন, শিশুটি উদ্ধারের পর গত দু’দিন ধরে আমার স্ত্রী যেমনিভাবে তার দেখভাল করছেন, তেমনি সপ্তম ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আমার দুই কন্যাও তাকে কোল ছাড়া করছিল না। তারা কোনোভাবেই শিশুটিকে দিতে চায়নি।

তাই আমার স্ত্রী-সন্তানদের আগ্রহেই বর্তমানে ৪-৫ দিন বয়সী ওই শিশুটিকে আমরা আইন মেনে দত্তক নিতে চাই। বিষয়টি থানা পুলিশকেও বলেছি। তবে শিশুটিকে এ মুহূর্তে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই নিশাত। তিনি বলেন, এখন থানার নারী পুলিশ সদস্যরা শিশুটির দেখভাল করছেন।

শিশুটির দত্তক নেওয়ার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আমরা ইচ্ছে করলেই শিশুটিকে যে কাউকে দিতে পারি না। যিনি শিশুটিকে পেয়েছেন তিনিও যদি তাকে লালন-পালনের জন্য নিতে চান, সেজন্য তাকেও নিয়ম অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর ও আদালতের মাধ্যমে নিতে হবে।