বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

২০ দিন পর পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু, লোডশেডিং কমবে

ডেস্করিপোর্ট  কয়লা সঙ্কটে বন্ধ হয়ে যাওয়ার ২০ দিন পর পায়রা বিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। এর ফলে বিদ্যুৎ সংকট কিছুটা কাটিয়ে লোডশেডিং কমার আশা করছেন সংশ্লিষ্টরা।

আজ বিকাল ৪ টায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এতে জাতীয় গ্রিডে ছয় শতাধিক মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।

এ তথ্য জানিয়েছেন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশের আলম।

গত ২০ দিন কেন্দ্র বন্ধ থাকার সময়টাকে কাজে লাগিয়ে কেন্দ্র রক্ষণাবেক্ষণের কাজগুলো করে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পায়রার অপর ইউনিটটি কবে চালু হবে, সে বিষয়ে এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি।

কয়লার অভাবে গত ২৫ মে বন্ধ হয় পায়রার প্রথম ইউনিট। তীব্র গরমে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের যাওয়া আসার মধ্যে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয়টি। এরপর সারাদেশে ভয়াবহ লোডশেডিং দেখা যায়।

গত শুক্রবার ভোরে ‘এমভি অ্যাথেনা’ নামের জাহাজটি ৪১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনারে ভিড়ে। তখন শিগগিরই বিদ্যুৎ উৎপাদনের আশাবাদ ব্যক্ত করা হয়।

কেন্দ্রটি পুরোদমে চালাতে প্রতিদিন ১২ হাজার টন কয়লার প্রয়োজন। সে হিসাবে শুক্রবার আসা জাহাজের কয়লা দিয়ে একটি ইউনিট সাত তিন চালু রাখতে পারবে।

বিদ্যুৎকেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়েছে, আরও ১৭টি জাহাজ কয়লা নিয়ে আসবে। ফলে এবারের মতো সঙ্কটের আশঙ্কা করছে না তারা। উৎপাদন সচল থাকলে লোডশেডিংও কম হবে।