বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫৫
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে ক্লীন দ্যা বীচ ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন এর যৌথ উদ্যোগে সাগর কন্যা কুয়াকাটাতে ”পরিচ্ছন্ন সৈকত, পরিচ্ছন্ন পরিবেশ” স্লোগানকে সামনে রেখে clean the beach নামে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকাল ১০ টায় কুয়াকাটা পর্যটন ইয়ুথ ইন্স প্রাঙ্গণ থেকে র‌্যালির মাধ্যমে শুরু হয়ে কুয়াকাটা জিরো পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্কের কাছে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে কুয়াকাটা সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখতে কোডেকের পক্ষ থেকে ৩০ টি ডাস্টবিন বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার ও ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের কর্মকর্তা সদস্যবৃন্দ।
কোডেকের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুর রেজা, উপ—সহকরী পরিচালক, মোঃ মুজতাহিদুর রহমান, সিনিয়র যোনাল ব্যবস্থাপক, মোঃ আবু বকর ছিদ্দিক,ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর,কোডেক—আরএমটিপি প্রকল্প ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও কুয়াকাটার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।