মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ৯:০৪
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

পুলিশের ১০ অতিরিক্ত এসপি ও এএসপিকে বদলি

ডেস্করিপোর্ট  অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দশ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামানকে এপিবিএনে, সাময়িক বরখাস্ত প্রত্যাহারকৃত টি এম মোশাররফ হোসেনকে নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে পিরোজপুর মঠবাড়িয়া সার্কেলে, টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরুল আনোয়ারকে এপিবিএনে, ডিএমপির এডিসি মো. ফরিদ আহম্মেদকে রাজশাহীর সারদায় পদায়ন করা হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ পদমর্যাদার পাঁচ কর্মকর্তার মধ্যে সুনামগঞ্জ তাহিরপুর সার্কেলের সাহিদুর রহমানকে সিলেট গোয়াইনঘাট সার্কেল, ফরিদপুর মধুখালী সার্কেল এএসপিকে সুমন করকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি), সিআইডির শাহ মোস্তফা তারিকুজ্জামানকে কুমিল্লার দেবীদ্বার সার্কেল, পুলিশ সদরদপ্তরের মো. আবুল হোসাইনকে র্যাবে এবং মাদারীপুরের এএসপি (অপস) মো. মনিরুল ইসলামকে চট্টগ্রাম মীরসরাই সার্কেলের দায়িত্ব দেয়া হয়েছে।