রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:২৮
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা কাঁচা মরিচের দাম বাড়িয়েছে: বাণিজ্যমন্ত্রী

ডেস্করিপোর্ট  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা দেশে কাঁচা মরিচের দাম বাড়িয়েছে। দ্রুত কাঁচা মরিচের দাম কমে যাবে।

সোমবার (৩ জুলাই) দুপুরে রংপুর শহরের কামাল কাছনা এলাকার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছি, মরিচ আসা শুরু হয়েছে। তারপর আমি মনে করি দু’একদিনের মধ্যে আরও কমবে। আশা করছি সহনীয় মাত্রায় আসবে।

তিনি আরও বলেন, সারা বিশ্বেই মূল্যস্ফীতি রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য সরকার চেষ্টা করছে। এটা নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছি। যখনই প্রয়োজন হবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমদানির। আমরা চেষ্টা করছি বাজার নিয়ন্ত্রণের। তবে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী সুযোগ নেয়।