বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩৪
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের অভিযানে চোরাই ব্যাগ ও টাকা সহ ৩ পেশাদার চোর গ্রেফতার

ডেস্করিপোর্ট  কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের অভিযানে চোরাই ব্যাগ ও টাকা সহ সঙ্ঘবদ্ধ চোরচক্রের ৩ পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো ফরিদপুর জেলার চুমুরদি এলাকার মৃত জয়নাল আবেদীন এর ছেলে মোঃ ইসমাইল হোসেন (৪১), মুন্সীগঞ্জের সিরাজদি খাঁন এলাকার মৃত বুদাই মোড়ল এর ছেলে মোঃ নূরুল ইসলাম মাঝি (৫৯),বরিশাল জেলার গৌরনদী এলাকার মৃত আঃ রশিদ চৌকিদার এর ছেলে মোঃ রাকিব (৩৮)।

সোমবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের ফিশ ফ্রাই মার্কেটের দক্ষিণ পার্শ্ব হতে চোরাই মালসহ সঙ্ঘবদ্ধ পেশাদার চোরচক্রের তিনজন চোরকে হাতে নাতে গ্রেফতার করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান,সোমবার গলাচিপা থেকে মোঃ এনামুল হক (১৮), পিতা-মোঃ বাবুল হাওলাদার, সাং-পাতা বুনিয়া,থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীসহ তাদের কয়েকজন বন্ধু বান্ধবরা মিলে কুয়াকাটায় বেড়াতে আসে। দুপুর দেড়টার দিকে ১টি ট্রাভেল ব্যাগ মোঃ এনামুল হকের নিকট রেখে বাকি বন্ধুরা মিলে সমুদ্র সৈকতে গোসলে যায়। এনামুল ব্যাগটি কুয়াকাটা সমুদ্র সৈকত এর ফিস ফ্রাই দোকানের দক্ষিণ পার্শ্বে কিটকট ছাতা বেঞ্চের পাশে রেখে বসে মোবাইল
চালাতে থাকে। আসামীরা ব্যাগটিকে চুরির টার্গেট করে আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে। এক পর্যায়ে আসামী মো:ইসমাইল হোসেন পূর্ব পরিকল্পিনা অনুযায়ী অন্যান্য আসামীদের সহযোগিতায় এনামুলের পাশে থাকা ব্যাগটি নিয়ে কৌশলে পালিয়ে যেতে থাকে। বিষয়টি ছাতা বেঞ্চে ব্যাগ নিয়ে বসে থাকা এনামুল টের পেয়ে চোর চোর বলে ডাক চিৎকার দেয় এবং ১ নং আসামী মো: ইসমাইল হোসেনকে ধরার চেষ্টা করে। তার ডাক চিৎকার শুনে সাদা পোষাকে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশের সিভিল টিমের সদস্যরা এগিয়ে আসে এবং ১ নং আসামীকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় অন্যান্য আসামীরা ধৃত আসামীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে।
তখন কুয়াকাটা সমুদ্র সৈকতে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ এর টহল দল দ্রুত ঘটনাস্থলে আসিয়া অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করে। এ সময় চোরচক্রের
অজ্ঞাতনামা ২/৩ জন সদস্য দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ এর জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে ব্যাগ চুরির কথা স্বীকার করে।

পরে ট্যুরিস্ট পুলিশ চুরি করা কালো রংয়ের ছোট ট্রাভেল ব্যাগ এবং ব্যাগের ভিতরে থাকা নগদ ১০৬০ টাকা এবং পর্যটকদের ব্যবহৃত লুঙ্গী, গামছা অন্যান্য পরিধেয় সামগ্রী উদ্ধার করেন। ১নং আসামী মোঃ ইসমাইল হোসেন এর হেফাজত হতে উদ্ধার পূর্বক জব্দ করে এবং পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারের অভিযান পরিচালনা করে। উক্ত ঘটনায় মোঃ এনামুল হক বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৩। মামলাটি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সদস্যদের তদন্তনাধীন রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের চৌর্যবৃত্তির কাজ করে থাকেন। তারা বাংলাদেশের বিভিন্ন সমুদ্র সৈকত, বড় বড় পুকুর ও দিঘিতে গোসল করতে নামা লোকজনদের টার্গেট করে বিভিন্ন সামগ্রী যেমন ঘড়ি, মানিব্যাগ, পার্স ইত্যাদি চুরি করে থাকেন। গ্রেফতারকৃত ১ নং আসামী ইসমাইল হোসেন (৪১) এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী থানায় ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, সিলেট
জেলার বিশ্বনাথ থানায় ১টি চুরির মামলা, ডিএমপি, ঢাকার শাহবাগ থানায় ১ চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ২ নং আসামি মোঃ নুরুল ইসলাম মাঝি (৫৯), এর বিরুদ্ধে বরিশাল জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলায় আদালত থেকে সাজা প্রাপ্ত।এছাড়াও অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,সমুদ্র সৈকতে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।ভবিষ্যতেও তাদের এ অভিযান চলমান থাকবে।