বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২০
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

এডিস মশার লার্ভা পাওয়ায় রাষ্ট্রায়ত্ত ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্করিপোর্ট  এডিস মশার লার্ভা পাওয়ায় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)সহ রাষ্ট্রায়ত্ত চারটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুরে কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশক নিধন অভিযানে এই জরিমানা করা হয়।

এদিন বেলা সাড়ে ১২টার দিকে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজারে মশক নিধন অভিযান শুরু হয়। অভিযানে রাষ্ট্রায়ত্ত চারটি প্রতিষ্ঠানের ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। প্রতিষ্ঠান চারটি হলো- বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) এবং যমুনা অয়েল।

পরে চারটি প্রতিষ্ঠানকেই ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ এই জরিমানা করেন।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, ঢাকায়ও ব্যাপকতা বেড়েছে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া খুবই দুঃখজনক।’