বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৪
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

১২ জুলাই ঢাকায় সমাবেশের অনুমতি পেল বিএনপি

ডেস্করিপোর্ট  আগামী ১২ই জুলাই রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।

সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল।

সেখানে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া।

তিনি বলেন, ১২ জুলাই সমাবেশের অনুমতির জন্য ডিএমপিতে চিঠি দিয়েছিলাম। আজ ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আমাদের মৌখিক অনুমতি দিয়েছেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ১২ জুলাই বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা সমাবেশ আহ্বান করেছি। এই প্রসঙ্গে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা উনার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চেয়েছি আইনশৃঙ্খলার দিক থেকে। ডিএমপি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা আশাবাদী আমাদের সমাবেশটি সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে আমাদের নতুন কর্মসূচি আসবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, আমরা একটা সমাবেশ করবো, এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম। আপনারা জানেন আমরা আন্দোলনের মাঠে রয়েছি, এই আন্দোলনকে বেগবান করাই আমাদের লক্ষ্য। এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমাদের এই সমাবেশ হবে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসবে। আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও মৌখিক অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।