মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিনদিন পর ৫ জেলে উদ্ধার

ডেস্করিপোর্ট  নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে যাওয়া বোটের মেশিন বিকল হয়ে নিখোঁজের তিনদিন পর কক্সবাজারের টেকনাফের একই পরিবারের ৪ সদস্য ও মিয়ানমারের এক নাগরিকসহ ৫ জন জেলে জীবিত উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে তাদের উদ্ধার করা হয়। শামলাপুর নৌ ঘাটের জেলে কমিটির সভাপতি মাঝি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত জেলেরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ১ নম্বর ওয়ার্ডের নবী মিয়ার ছেলে ফজল আহমদ (৫০), ফজল আহমদের দুই ছেলে আব্দুর রহমান(২৭) ও নুরুল আমিন (২৫), ফজল আহমদের মেয়ের জামাই গুরা পুতিয়া (২৬) এবং মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) রহমত উল্লাহ (২২)।

সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার (১১ জুলাই) সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে কৌশলে এক রোহিঙ্গা ও শামলাপুর এলাকার একই পরিবারের ৪ জনসহ পাঁচ জেলে ইঞ্জিন চালিত কাঠের নৌকা নিয়ে সাগরের মাছ ধরতে যায়। পরে ওই নৌকার ইঞ্জিন বিকল হলে তারা গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে থাকে। আর বৃষ্টির কারণে ওই জেলেরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তারা তিনদিন সাগরে ভাসমান থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া চ্যানেলে চলে গেলে সাগরে তাদের মতো চুরি করে মাছ ধরতে নামা অন্য জেলেরা তাদের উদ্ধার করে।