বৃহস্পতিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৩
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বরিশালে এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে বিদ্যুৎ গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীদারদের সাথে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আজ (১৫ই, জুলাই) শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীদারদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল র‌্যাব (৮) অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিবিজিএম, পিএসসি, বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, বরিশাল জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাব এসএম জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শুরুতে এনার্জি রেগুলেটরী কমিশনের ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয় পরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পরিশেষে অতিথিরা বিদ্যুৎ গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করে।