মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৪০
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষে বরিশালে পদযাত্রা

শামীম আহমেদ  জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ,দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, গরীব ও শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু,ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ জনজীবনের সংকট নিরশনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি।

আজ (১৬ই,জুলাই) রবিবার সকাল ১১টায় স্টিমার ঘাট থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ করে।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সাধার সম্পাদক অধ্যৗাপক নৃপেন্দ নাথ বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস ছত্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম,বরিশাল জেলা কমিটির সদস্য উপাধাক্ষ হারুন অর রসিদ,অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন,আমির আলী, অধ্যাপক বিরেন রায় ও জাফর আহমেদ তালুকদার।

এসময় বক্তারা বলেন, আমরা নির্বাচনমূখি দল। আমরা জাতীয় স্বার্থে একটি অবাধ সুষ্ট নির্বাচনকালীন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে।

এসময় বক্তারা আরো বলেন আমরা আর ভোট চোর শেখ হাসিনা সরকারের মাধ্যমে এদেশে আগামী জাতীয় নির্বাচন হবে না জনগণও তা মেনে নেবে না।

তাই অভিলম্বে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে নির্বাচনের পূর্বে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার আহবান জানান।