বৃহস্পতিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ২:১৯
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

গৌরনদীতে বিএমএসএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শামীম আহমেদ  বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সংগঠনের গৌরনদী উপজেলা শাখার আয়োজনে শনিবার রাতে গৌরনদী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বিএমএসএফ’র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা।

সংগঠনের গৌরনদী উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সহসম্পাদক জামিল মাহমুদ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম খায়রুল ইসলাম, এশিয়ান টিভির গৌরনদী প্রতিনিধি জিএম জসিম হাসান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোল্লা ফারুক হাসান, বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক আরিফিন রিয়াদ, সাংবাদিক আতাউর রহমান চঞ্চল, পঙ্কজ কুন্ডু, সুমন তালুকদার, বিনয় কৃষ্ণ শিয়ালী ও আবু সালেহ মামুন।