মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:২৮
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বরিশালে বিএনপির পদযাত্রা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শামীম আহমেদ  সরকার পতনের ১দফা আন্দোলনের বরিশাল মহানগর বিএনপির পদযাত্রা বেগবান করার লক্ষে মহানগর বিএনপির আয়োজনে নগরের ৩০টি ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৬ই,জুলাই) সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবিরেরর সঞ্চলনা ও শুভেচ্ছা বক্তবের মাধ্যমে প্রস্তুতি সভার কার্যক্রম শুরু হয়।

এসময় আগামী ১৮ই জুলাই কেন্দ্রীয় বিএনপির নির্দেশক্রমে আগামীতে সরকার পতন ও নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচন সফল করা ও ১ দফা আন্দোলন বেগবান করার লক্ষে পদযাত্রা কর্মসূচি ঘোষনা করা হয়।

তাই বরিশাল মহানগরের পদযাত্রা সফল করার জন্য বিভিন্ন ওয়ার্ড প্রর্যায়ের আহবায়ক ও সদস্য সচিব নেতৃবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় মহানগর দপ্তর ও সদস্য জাহিদুর রহমান রিপন সহ ওয়ার্ড প্রর্যায়ের মধ্যে বক্তব্য রাখেন এ্যাড,বসির আহমেদ,রসিদ চৌধুরী,জসিম উদ্দিন,আসাদুজ্জামান মারুফ,কামরুল হাসান রতন,মতিউর রহমান মিঠু, সাজ্জাদ হোসেন,মাইনুল হক চিসতি,সজিব বেগ নিশাত,মাকসুদুর রহমান,নওসের আহমেদ নান্টু ও লুৎফর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।