বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১:৩০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে চুরি হওয়া ১৭ টি মোবাইল সেট প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল এপিবিএন পুলিশ

ডেস্করিপোর্ট  দেশের বিভিন্ন স্থানে থেকে চুরি-ছিনতাই হওয়াসহ হারিয়ে যাওয়া ১৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিবার (১৬ জুলাই ) বেলা ১১টায় বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেন কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

এ সময় তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে খোয়া যাওয়া ১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে আজ ফিরিয়ে দিচ্ছি। এ নিয়ে এ পর্যন্ত আমরা প্রায় ১০০টির ওপরে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, এ মোবাইল ফোনগুলো যে শুধু বরিশাল রেঞ্জ বা মেট্রোপলিটন এলাকা থেকে খোয়া গেছে এমন নয়, দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, বিভিন্ন থানা থেকে সাধারণ ডায়েরি সংগ্রহ করে মোবাইল ফোন উদ্ধার কার্যকম শুরু করলেও এখন অনেকেই আমাদের কাছে তাদের অভিযোগ দিচ্ছে। তবে সংশ্লিষ্টদের অবশ্যই নিজ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ দিয়ে আসতে হবে।
এদিকে হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা।
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মোসলেহ উদ্দিন বলেন বিগত ২০২১ সালে কুমিল্লা থেকে আমার মোবাইল ফোনটি হারিয়ে যায়।দীর্ঘ প্রায় ৩ বছর পরে আমার হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়েছি।আজ তো বিনা খরচে ফোনটি হাতে পেলাম।যারা উদ্ধার করেছে তাদেরকে ধন্যবাদ।আমি এপিবিএন পুলিশের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব।

বরিশাল বিএম কলেজের বিবিএ অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী আঁখি আক্তার বলেন,দীর্ঘ ১০ মাস আগে বরিশাল আমতলার মোড় এলাকা থেকে আমার মোবাইল ফোনটি হারিয়ে যায়।পরে আমি থানায় জিডি করে এপিবিএন এর সাইবার টিমের সাথে যোগাযোগ করে তাদের হাতে জিডির কপিটি দিয়ে দেই।আজ আমার ফোনটি হাতে পেলাম এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।আমি এপিবিএন পুলিশের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, মোবাইল ফোনগুলো উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। কারণ ফোনগুলো পাওয়া বা নেওয়ার পর প্রকৃতপক্ষে কয়েক হাত ঘুরেছে। তাই প্রকৃত দোষীদের খোঁজ পাওয়া যায়নি। তাই ব্যবহৃত সেট কেনার আগে অবশ্যই কাগজপত্র যাচাই করে নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান,সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান চৌধুরী,সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে,পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।