মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৫
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

বরিশালে জেলেদের জালে ধরাপরা কুমিরের ঠাঁই হয়েছে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে

ডেস্করিপোর্ট  বরিশাল জেলার মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে জেলেদের জালে মাছের পরিবর্তে ধরা পরা মিঠা পানির সেই কুমিরের ঠাঁই হয়েছে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে।

কুমিরটি সেখানে নিয়ে পরিচর্যা করা হবে। তারপর সঠিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

মঙ্গলবার দুপুরে এ তথ্যের সতত্যা নিশ্চিত করে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, সোমবার সকালে জেলেদের জালে ধরা পরা কুমিরটি নিয়ে রাতেই খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন খুলনার বন্যপ্রাণী ব্যবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

ওসি আরও জানান, নদীতে পাঙ্গাস মাছ শিকারের জন্য মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরহাট ভূঁইয়া বাড়ি সংলগ্ন জয়ন্তী নদীতে জেলে আবুল হোসেন তালুকদার জাল ফেলে। ওই জালে মাছের পরিবর্তে আটকাপরে প্রায় পাঁচ ফুট লম্বা মিঠা পানির কুমির।

পরে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। রাত নয়টার দিকে তারা এমে কমিরটি তাদের হেফাজতে নিয়েছে।

খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জীব ও বৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আচার্য্য তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কুমিরটি পরিচর্যা করে তারপর ওর সঠিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।