সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫২
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

সখীপুরে চাচা-ভাতিজার রক্তাক্ত লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  টাঙ্গাইলের সখীপুরে চাচা ও ভাতিজার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন শাহজালাল বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৪০) ও একই গ্রামের নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৫০)। সম্পর্কে তারা চাচা ও ভাতিজা।

স্থানীয় কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.দুলাল হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানিয়েছেন।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, স্থানীয়রা বৃহস্পতিবার ভোরে নিহতদের বাড়ির পাশে ওই দুই ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসাপাতাল মর্গে পাঠায়। নিহত ওই দুই ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।