সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩২
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

চলতি বছর হজ করতে গিয়ে ১১৪ বাংলাদেশির মৃত্যু

ডেস্করিপোর্ট  চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত সৌদি আরবে হজ করতে গিয়ে ১১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ২৫ জন এবং পুরুষ ৮৯ জন।

রোববার (২৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ হজযাত্রীর বয়স ৫০ থেকে ৭১ বছরের মধ্যে। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ৯৪ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় একজন, মিনায় ৯ জন, আরাফায় ২ জন ও মুজদালিফায় একজন।

নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি হজে গিয়ে মৃত্যুবরণ করলে তার লাশ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে লাশ নিতে দেওয়া হয় না।