সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৫
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

বরিশাল জেলা পুলিশের উদ্যোগে সবুজ বনায়ন প্রকল্প গ্রহন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ডেস্করিপোর্ট ‘গাছ লাগিয়ে যত করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশাল জেলা পুলিশের আয়োজনে সবুজায়ন ও পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার(২৩ জুলাই) বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইনস মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে পুলিশ লাইনস এর দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান ও পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।

পরে জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসিদের) হাতে গাছের চারা তুলে দেন পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মো. মতিউর রহমান, মুক্তিযোদ্ধা এস এম মহিউদ্দিন মানিক বীর বিক্রম, শিক্ষাবিদ প্রফেসর শাহ্ শাজেদা প্রমুখ।

এর আগে বরিশাল জেলার ১০ উপজেলার থানা,পুলিশ ফাঁড়ি সহ পুলিশের বিভিন্ন দপ্তরে ১ হাজার চারা বিতরন করা হয়।