বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, যান চলাচল বিঘ্নিত

ডেস্করিপোর্ট  একটানা ভারী বৃষ্টিপাতে গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগরীর বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। ঘরবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ে। শুক্রবার সকাল ১০টা অবধি বৃষ্টিপাত অব্যাহত থাকায় নগরীর প্রায় এক-তৃতীয়াংশ এলাকার মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটস্থ বাসভবনও হাঁটুসমান পানির নিচে তলিয়ে যায়। পানিবন্দি হওয়ায় মেয়র সকালে বাসা থেকে বের হতে পারেননি বলে জানিয়েছেন চসিক কর্মকর্তারা। সকাল ১০টার পর থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করে।

বৃষ্টির কারণে সকাল পৌনে ৯টার দিকে নগরীর গুরুত্বপূর্ণ লালখান বাজার ও টাইগারপাস সড়কের মধ্যবর্তী অংশে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কেউ হতাহত না হলেও মাটি চাপায় আটকে পড়ে চালকসহ একটি প্রাইভেট জিপ। ফায়ার সার্ভিস কর্মীরা চালকসহ গাড়িটি উদ্ধার করে মাটি অপসারণ করলে যানবাহন চলাচল দুপুর নাগাদ শুরু হয়ে যায়।

পতেঙ্গা আবহাওয়া অফিস থেকে আবহাওয়া কর্মকর্তা সুমন সাহা বলেন, গতকাল বিকাল ৩টা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিসে সাগরপাড়ের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ মিলিমিটার। নগরীর আমবাগান আবহাওয়া অফিসে একই সময়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২৫ মিলিমিটার। ফলে নগরীতে প্লাবন ও জলাবদ্ধতা হয়েছে।

মৌসুমি বায়ু খুবই সক্রিয়। কাজেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এ মাসের সামনের দিনগুলোতে আরো হবে। এতে পাহাড়ধসেরও আশঙ্কা রয়েছে।