বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:১৫
শিরোনাম :
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা

বরিশাল নুরুল উলুম তাজবীদুল কুরআন মাদ্রাসায় বিশেষ দোয়া ও শুকরানা অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নুরুল উলুম তাজবীদুল কুরআন মাদ্রাসায় একজন ছাত্রের হিফজ সম্পন্ন,নতুন হিফজ ও সবক শুরু এবং জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতায় ৪ জন ছাত্র উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও সফলতার লক্ষ্যে বিশেষ দোয়া ও শুকরানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৮ টায় বরিশাল নগরীর সি এন্ড বি রোড,থানা কাউন্সিল এলাকাধীন পুরাতন মসজিদ সড়ক মোসলেম মুন্সির বাড়ীতে বরিশাল নুরুল উলুম তাজবীদুল কুরআন মাদ্রাসায় বিশেষ দোয়া ও শুকরানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল নুরুল উলুম তাজবীদুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ক্বারী মুহাম্মাদ সাইফুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাগরদী বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বরিশাল জেলার সহ সভাপতি হাফেজ মাওলানা ক্বারী রুহুল আমিন(ইয়ামিন হুজুর),পুরাতন জামে মসজিদের সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান,সহ সভাপতি মাস্টার সাইফুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষনিকের এ পৃথিবীতে মহান আল্লাহ আমাদের পরকালীন সফলতা অর্জনের জন্য কিছু বিধি নিষেধ আরোপ করেছেন।সেই বিধি নিষেধ অনুযায়ী আমল করতে হলে পবিত্র কুরআনের নির্দেশিত পথে চলতে হবে।আর এ জন্য নিজে কুরআন শিখতে হবে এবং ছেলে মেয়েদের কুরআন শিখাতে হবে।তাই কুরআন শিক্ষার লক্ষ্যে বরিশাল নুরুল উলুম তাজবীদুল কুরআন মাদ্রাসায় হিফজ বিভাগ চালু হয়েছে।আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে অত্র মাদ্রাসায় পাঠাতে পারেন।

উল্লেখ্য, ইশায়াতুল কোরআন ও হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের ২৮ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৮ টি পুরস্কারে পুরস্কৃত হন এবং ৪ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে।