বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৬
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

বরিশালে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৪ আড়তদারকে জরিমানা

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে মজুত করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় চার আড়তদারকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে নগরীর হাটখোলা পাইকারী পেঁয়াজ পট্টিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

তিনি জানান, হঠাৎ করে পেয়াঁজের দাম বেড়ে যাওয়ার খবরে নগরীর পেঁয়াজপট্টির পাইকারি বিক্রির আড়তে অভিযানে গিয়ে দেখা যায়, মজুত করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ প্রমাণ পেয়ে চার আড়তদারকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান,এ অভিযান অব্যাহত থাকবে।