বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১৬
শিরোনাম :
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা

যানজট, দুর্ঘটনা ও জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে বিসিসি মেয়রকে স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট ।। যানজট, দুর্ঘটনা ও জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষা সহ ৭ দফা দাবীতে বিসিসি মেয়র আবুল খায়ের আবদুল্লাহর কাছে স্মারকলিপি দিয়েছেন বাসদ বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্ধরা।

রবিবার দুপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের বরিশাল জেলার প্রধান সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীর নেতৃত্বে এ স্মারকলিপি দেয়া হয়।

এর আগে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের বরিশাল জেলার প্রধান সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য দুলাল মল্লিক, বিজন শিকদার, বরিশালের সাধারণ নাগরিক সমাজের (বসানাস) আহবায়ক কাজী মিজানুর রহমানসহ অনন্যরা। এসময় বক্তারা বরিশালে গড়িয়ার পাড় থেকে রূপাতলী বাইপাস সড়ক নির্মাণ, সকল মহাসড়কে থ্রি হুইলারের জন্য সার্ভিস রোড নির্মাণ, দুর্ঘটনা প্রতিরোধে চৌমাথাসহ সকল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাবদ্ধতা নিরসনে সকল খাল পুনরুদ্ধার ও ড্রেন সংস্কার করা সহ ৭ দফা দাবি তুলে ধরেছেন।