মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:০৬
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্ধোধন করলেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন করলেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর আলেকান্দা কিশোর মজলিস ক্লাবে উদ্বোধন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্ধোধন করেন তিনি।

উদ্ধোধনী অনুষ্ঠানে বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন,জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাংলাদেশ সরকারের জাতীয় পুষ্টি সেবা প্রতিষ্ঠানের একটি কর্যক্রম সিটি কর্পোরেশন এলাকায় সিটি কর্পোরেশন এই ক্যাম্পেইন বাস্তবায়ন করে থাকে।ভিটামিন ‘এ’ ক্যাপসুল ৫ বছরের শিশুদেরকে খাওয়ানো হয়।

এর দ্বারা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে,চোখের অসুখ দুর হয়।এছাড়াও শিশুদের মেধার বিকাশ সহ শারীরিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় তিনি আরো বলেন,জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে বরিশাল সিটির ২২০ টি কেন্দ্রে (১২-৫৯ মাস) বয়সী ৬০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।আমাদের এই কার্যক্রমে সরকারী ও বেসরকারী (এনজিও) ১০ টি প্রতিষ্ঠানের ৫ হাজার ২ জন সেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশগ্রহন করছেন।প্রতিটি কেন্দ্রে ২ জন করে কর্মী থাকবেন। ক্যাম্পেইন কার্যক্রম অনলাইনে সুপারভিশন হবে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার,বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ আতিকুর রহমান,বিসিসি কাউন্সিলর আনোয়ার হোসেনে রয়েল,আয়শা তৌহিদা লুনা, মেহেদী পারভেজ খান আবির,বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক প্রশাসন ডাঃ মোঃ সাইফুল হাসান,ইউনিসেফ বরিশাল ডিভিশনের চিফ ফিল্ড অফিসার আনোয়ার হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর ডাঃ শেখ মোঃ মনিরুল ইসনান,প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মী সহ আগত শিশুদের অভিভাবক বৃন্দ।