বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:০৫
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

উজিরপুরে সাকুরা বাস-ট্রলি সংঘর্ষে নিহত ২

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সোহরাব (৩৮) ও রুবেল (৪০)।

প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা যাত্রীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস সাকুরা পরিবহণ উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা দুজন সোহরাব (৩৮) ও রুবেল (৪০) ঘটনাস্থলেই মারা যান।

ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পার্শ্ববর্তী একটি গাছের ওপর আছড়ে পড়লে বাসে থাকা হেলপারসহ ৮-১০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে হেলপারকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উজিরপুর থানার এএসআই ফিরোজ আলম জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত দুজনই উজিরপুর উপজেলার বাসিন্দা। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে। বাসচালক পলাতক রয়েছে।