বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:২৮
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।। রংপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রাশেক রহমানের জন্য ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মিঠাপুকুরের জায়গীর হাটে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৫ আসনের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনি জনসভায় তিনি ভোট চান।

প্রধানমন্ত্রী বলেন, একটি মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না। প্রত্যেকটা মানুষকে ঘর করে দেবো। সেটাই আমাদের সিদ্ধান্ত। সেভাবেই কাজ করে যাচ্ছি। আমাদের দেশও উন্নত ও সমৃদ্ধশালী হবে। আমাদের দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। সেভাবেই আমরা দেশকে গড়ে তুলছি।

তিনি বলেন, সকাল বেলা প্রচণ্ড শীত পড়ে তাও আপনারা এসেছেন। ১৫ আগস্ট মা-বাবা ভাইবোন সব হারিয়েছি। এই বাংলাদেশের মানুষইতো আমার পরিবার। এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা জীবন দিয়েছে। আমিও আপনাদের পাশে আছি। আপনাদের সেবা করে যাবো।

বিএনপি সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই অঞ্চলে ২০১৩, ২০১৪ সালে কীভাবে মানুষ পুড়িয়ে মেরেছে ওই বিএনপি জামায়াত। একটা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছিল তারা। আমরা কঠোর হাতে সেটা দমন করি। এই উঞ্চলে এখন শান্তি বিরাজমান। সেটা এক্টাই কারণে, নৌকা মার্কা ক্ষমতায় এলে মানুষের শান্তি থাকে, জীবনের নিরাপত্তা থাকে শিক্ষা ভালো থাকে।

তিনি বলেন, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করবেন। ২০৪১ সালে আমরা বাংলাদেশকে স্মার্ট সোনার বাংলা গড়ে তুলবো। সেই কারণেই আপনাদের কাছে নৌকায় ভোট চাই।