বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩৮
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ঝালকাঠিতে র‍্যাব ৮ এর অভিযানে বিএনপি নেতা আনিসুর রহমান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ভোটকেন্দ্রে অগ্নি সংযোগ করণের প্রধান পরিকল্পনাকারী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলালকে গ্রেফতার করেছে র‍্যাব ৮।

শনিবার (৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৫ টার দিকে র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার নলছিটি থানার থানাধীন নলছিটি ডিগ্রি কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

জানাগেছে, গ্রেফতারকৃত আসামী আনিসুর রহমান হেলাল (৬৩) আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে নাশকতামূলক কর্মকান্ডের অংশ হিসাবে ভোটকেন্দ্রে অগ্নি সংযোগের পরিকল্পনা করে এবং সে মোতাবেক তার সহযোগীদের নিরাপত্তা বজায় রেখে অতি সতর্কতার সাথে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনা মোতাবেক তার সহযোগীরা আজ রাতেই নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নস্থ প্রতাপ স্কুলের পাশে রক্ষিত খড় দিয়ে বর্ণিত স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে আগুন লাগানোর পরিকল্পনা গ্রহণ করেন। এমতাবস্থায় র‌্যাব-৮ উক্ত নাশকতার বিষয়টি জানতে পেরে ছায়াতদন্ত করে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও, গ্রেফতারকৃত আসামী আনিসুর রহমান হেলাল (৬৩) এর নেতৃত্বে ঝালকাঠি জেলার নলছিটি থানার বিভিন্ন স্থানে ইতিপূর্বে একাধিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য যে, জিজ্ঞাসাবাদে উক্ত আসামী তার বিরুদ্ধে নাশকতার আরও একাধিক মামলা রয়েছে বলে স্বীকার করে।

পরে আসামী’কে ঝালকাঠি জেলার নলছিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।