ডেস্ক রিপোর্ট ।। গৌরনদীতে ছেলের কোলে চড়ে ভোট দিয়েছেন ১১৬ বছর বয়সী মা হায়াতুন নেছা।
উপজেলার হাপানিয়া ভোট কেন্দ্রে এসে দিয়ে তিনি বলেন জানিনা আর জীবনে ভোট দিতে পারব কিনা? তবে এবার সুষ্টভাবে ব্যালটে সিল মেরে ভোট দিতে পেরে খুব খুশি হয়েছি।
সকাল ৮ টা থেকে দুই উপজেলার মোট ১২৯টি ভোট কেন্দ্র ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন। তবে শীতের কারনে সকালে ভোটার উপস্তিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মহিলা ভোটারের সংক্ষা বৃদ্ধি পেতে থাকে ভোটারদের উপস্থিতি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৩০৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৬ ও নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৭।