শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:১৭
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

বরিশাল ২: নৌকা প্রতীকে জয়ী রাশেদ খান মেনন

ডেস্ক রিপোর্ট ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ৬ষ্ঠ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেরে বাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন।

ভোটের ব্যবধান ৯০ হাজার ৭৭৮ ভোট। এর মধ্যে উজিরপুর উপজেলায় নৌকা প্রতীক ৮৬ হাজার ৬৫৬ ভোট ও ঈগল প্রতীক ১০ হাজার ৪০ ভোট। বানারীপাড়া উপজেলায় নৌকা প্রতীক ৩৫ হাজার ৫১৯ ভোট ও ঈগল প্রতীক ২১ হাজার ৩৫৭ ভোট পেয়েছে।

বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার তিনশত ৬৮, আর নারী ভোটার এক লাখ ৭৫ হাজার আটশ’ ৭৭ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৩৭টি। এর মধ্যে বানারীপাড়ায় ৫৩ ও উজিরপুরে ৮৪টি কেন্দ্র।