বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:০০
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

বরিশাল জেলার ৬টি আসনে বিজয়ী হয়েছেন যারা

ডেস্ক রিপোর্ট ॥ বরিশাল জেলার ৬টি আসনে যারা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন,বরিশাল-১ আসনে নৌকা প্রতীকের আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।

বরিশাল-২ আসনে নির্বাচিত হয়েছেন ১৪ দলীয় জোট প্রার্থী নৌকা প্রতীকের কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন।

বরিশাল-৩ আসনে ১৪ দলীয় জোট প্রার্থী নাঙ্গল প্রতীকের গোলাম কিবরিয়া টিপু।

বরিশাল-৪ আসনে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পঙ্কজ নাথ।

বরিশাল সদর ৫ আসনে নির্বাচিত হয়েছে নৌকা প্রতীকের কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম।

বরিশাল-৬ আসনে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মেজর (অব:) হাফিজ মল্লিক।

জানা গেছে, নৌকার বিজয় উল্লাসে মেতেছে আওয়ামীলীগ নেতা কর্মিরা। উজিরপুর বানাড়ীপারা (বরিশাল ২) আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন শেষে ১৪ দলীয় জোট প্রার্থী নৌকা প্রতীকের মনোনীত কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের নৌকা মার্কা বিজয়ী।

আরো জানাগেছে, উজিরপুর বানারীপাড়ার মোট ১৩৬ কেন্দ্রে থেকে নৌকা প্রতীকে বানারীপাড়া থেকে ৩৫৫১৯ তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত স্বতন্ত্র ঈগল প্রতীক পেয়েছে ২১৩৫৭, উজিরপুর থেকে নৌকা প্রতীক ৮৬৬৫৬ ঈগল প্রতীক ১০০৪০ পাওয়ার খবর পাওয়া গেছে।