মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১০:২৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

চট্টগ্রাম হাইওয়ে সার্কেল পরিদর্শন করলেন ডিআইজি মাহ্ফুজুর রহমান

ডেস্ক রিপোর্ট ।। চট্টগ্রাম হাইওয়ে সার্কেল পরিদর্শন করেছেন ডিআইজি মাহ্ফুজুর রহমান

বৃহস্পতিবার (২৩ মে ২০২৪) দুপুর ২ টা ৩০ মিনিটে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অন্তর্গত চট্টগ্রাম হাইওয়ে সার্কেল পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি উত্তর ডিভিশন, ডিআইজি অপারেশন এবং অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ডিআইজি প্রশাসন মাহ্ফুজুর রহমান, বিপিএম (বার)।

এ সময় তিনি চট্টগ্রাম হাইওয়ে সার্কেলের সংশ্লিষ্ট সময়ের সকল মামলা, প্রসিকিউশন, সরকারি রেজিস্ট্রার সমূহ, হাইওয়ে হেডকোয়ার্টার হতে নেওয়া ইনোভেশন বিশেষ করে বডি ওয়ার্ন ক্যামেরা, সিসিটিভি, Hello HP App, Hello HP OPS সহ সার্কেল এএসপি’র সকল কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। চট্টগ্রাম হাইওয়ে সার্কেল অফিস পরিদর্শনের পূর্বে তিনি মহিপাল হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করেন এবং মহিপাল থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মো: খাইরুল আলম, অতিরিক্ত ডিআইজি হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার কুমিল্লা সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত চট্রগ্রাম হাইওয়ে সার্কেল এবং চট্রগ্রাম হাইওয়ে সার্কেল অফিসের সাথে সংশ্লিষ্ট অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ